সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট
অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব
পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধি
বকেয়া বেতন ভাতার দাবীতে রূপগঞ্জের যাত্রামুড়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশ’ শ্রমিক। ৬ই মে বুধবার দুপুরে নোবেল কটন এন্ড স্পিনিং মিলের শ্রমিকরা ঢাকা-সিলেট মহা সড়ক অবরোধ করে আন্দোলন করেন।
এসময় রাস্তার উভয় দিকে প্রায় ৪+৪=৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান- গত ৩ মাস যাবৎ তাদের বেতন পরিশোধ করছেনা মালিকপক্ষ।মাস শেষে বেতন নিয়ে বিভিন্ন ধরনের তালবাহানা করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবী দাওয়ার কথা শুনেন এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালী উল্লাহ জানান- রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার নোবেল কটন এন্ড স্পিনিং মিলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে রাস্তা অবরোধ করেছে শুনতে পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন সহ বিভিন্ন সমস্যার কথা শুনি।পরে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে খুব দ্রুত যানজট নিরশনের ব্যবস্থা করি।
দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবেন বলে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস প্রদান করেছেন।
এ বিষয়ে নোবেল কটন এন্ড স্পিনিং এর ব্যবস্থপনা পরিচালক মোহাম্মদ আলী জানান- আগামীকাল বৃহস্পতিবার কারখানায় তুলাসহ প্রয়োজনীয় কাঁচামাল আসবে এবং কারখানা চালু হবে, কারখানা চালু হলে শ্রমিকদের সাথে বসে খুব শীগ্রই বকেয়া বেতন পরিশোধ করা হবে
মন্তব্য করুন