রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের ,পুরুষ শূন্য বরুনা , অস্ত্র উদ্ধার হয়নি, গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাজগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনাবার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাটঅবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিবপৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষরহরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামরূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুলরূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২৬, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের ,পুরুষ শূন্য বরুনা , অস্ত্র উদ্ধার হয়নি, গ্রেফতার হয়নি গুলিবর্ষণকারী

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ-ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বরুনা এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় গতকাল ১২মে মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের চাচাতো ভাই মোঃ রিপন খাঁন বাদী হয়ে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৯(৫)২০২৬। সংঘর্ষের ঘটনায় গুলিবর্ষণকারীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। উদ্ধার করতে পারেনি ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।

মামলায় অভিযুক্তরা হলেন শরিফ মিয়া (৩২), সজিব মিয়া (২৪), রিপন মিয়া (৪২), রাজিব মিয়া (২৮), শফিক (৪৫), আনুরুদ্দিন (৫৮), মোঃ ইসলাম (৪২), মাহাবুর রহমান (৪০), মোঃ রাজন (২৮), সবুজ মিয়া (৪২), মতিবুর (২৮), মহিবুর (২৫), রাকিব (২৮), শামীম (৩২), মোঃ মাহাবুর রহমান সুমন (৪০), ইমন মিয়া (২৪), নজরুল ইসলাম (৩৫), কবির হোসেন (৫০), মোঃ শাওন মিয়া (২২), রাকিব মিয়া (২৪), রানা (৪২) ও রনি মিয়া (৪০)।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরুষ শূন্য পুরো বরুনা এলাকা। বেশিরভাগ বাড়িতে নারী ও শিশুরাই শুধু অবস্থান করছে। বাজারেও অধিকাংশ দোকানপাট বন্ধ। গ্রেফতার আতংকে পুরো বরুনা এলাকা। পুলিশের অভিযানে বরুনা এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ। রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন। এঘটনায় জড়িতদের পাশাপাশি অন্যরাও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

দুর্বৃত্তরা বরুনা গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদীন, নবী হোসেন ও গৃহবধূ টুকু বুড়ির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মালামাল লুটপাট করে নিয়ে যায়। তারা বরুনা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের ছবি, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে।

বরুনা এলাকার ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বলেন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হোক। নিরীহ ও নিরপরাধ মানুষ যাতে হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। গৃহবধূ নূরুন নাহার বলেন, বরুনা এলাকায় সব সময় ভয়ে রয়েছি। এখনও আতংক কাটেনি। পুলিশের গ্রেফতারের ভয়ে বাড়িতে কোনও পুরুষ মানুষ নেই।

পুলিশ জানায়, গত ২মে নাওড়া-ইছাখালী সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা সাইড দেওয়া নিয়ে কায়েতপাড়া ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সমর্থিত আমিন হোসেনের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেনের তর্ক-বিতর্ক, বাক্বিতণ্ডা, মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় বিল্লাল হোসেন রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা মিমাংসার জন্য গত ১১মে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে বরুনা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গ্রাম্য সালিস বৈঠক বসে। উভয়পক্ষ নিজ নিজ সমর্থিতদের নিয়ে বৈঠকে হাজির হয়। বৈঠকে উভয়ই উভয়ের পক্ষে বক্তব্য তুলে ধরেন। এসময় তারা তর্ক-বিতর্ক ও বাক্বিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রামদা, ছুরি, ছেন, লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে তারা একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে। সংঘর্ষে তিন-চার রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। একপর্যায়ে একে অপরের সমর্থিতদের বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। নিরাপদে আশ্রয়ের খোঁজে আশপাশের বাড়ির নারী ও শিশুরা ছুটাছুটি করে। সংঘর্ষে উভয়পক্ষের ১২জন আহত হয়। আহত বিল্লাল হোসেন(৩৫), মোমেন খাঁ (২৮), অপু মিয়াকে (২২) ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় মামলা রুজু করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।

রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা

বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট

অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব

পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর

হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম

রূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুল

রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা

১২

হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৩

রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

১৪

হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।

১৫

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

১৬

চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের

১৭

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

১৮

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা

১৯

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

২০