সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট
অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব
পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়ায় এক রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১টি চাকু এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুম (৩২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে আশুলিয়ার দুর্গাপুর ইলেক্ট্রো পাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মাসুম (৩২) নরসিংদী জেলার সদর থানার খিদিরপুর এলাকার মোঃ মিলন মিয়ার ছেলে। বর্তমানে সে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় মামুনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে আশুলিয়ার দুর্গাপুর ইলেক্ট্রো পাওয়ার এলাকায় মাসুম নামের ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার হেফাজত থেকে এক রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১টি চাকু ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতা বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ডিবি পুলিশের সোর্স হিসেবে দাবি করে।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুল ইসলাম জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন