সাভার ও আশুলিয়া থেকে ইয়াবা ট্যাবলেট এবং হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ী ও ৪ জন ছিনতাইকারী গ্রেফতার - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাজগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনাবার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাটঅবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিবপৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষরহরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামরূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুলরূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার
২২ মে ২০২৬, ৩:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভার ও আশুলিয়া থেকে ইয়াবা ট্যাবলেট এবং হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ী ও ৪ জন ছিনতাইকারী গ্রেফতার

সাভার ও আশুলিয়া থেকে ইয়াবা ট্যাবলেট এবং হেরোইনসহ ৫ জন মাদক ব্যবসায়ী ও ৪ জন ছিনতাইকারী গ্রেফতার

মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ মোট ৫ জন মাদক ব্যবসায়ী এবং ৪ জন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০ মে বিকেল ৩টা ৪০ মিনিটে সাভার থানার বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে আবুল কাশেম সূর্জা (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে সাভারের রাজাশন এলাকায় পৃথক অভিযানে ইব্রাহিম গাজী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আশুলিয়ার পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে রায়হান মিয়া (২৮) ও নূর জাহান (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

অপর দিকে রাত ৮টা ২৫ মিনিটে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এছাড়া রাত ৮টা ৩০ মিনিটে সাভারের মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে সুজন হোসেন (৩০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে।

একই রাতে সাভারের আমিন হেমায়েতপুর এলাকায় পৃথক অভিযানে ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্য— কোরবান আলী (৩২), মেহেদী হাসান মিলন (৩৩) ও কামরুজ্জামান হিরাকে (৩৩) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইব্রাহিম গাজীর বিরুদ্ধে একটি এবং নূর জাহানের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, সাভার-আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদক, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।

রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা

বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট

অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব

পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর

হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম

রূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুল

রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা

১২

হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৩

রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

১৪

হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।

১৫

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

১৬

চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের

১৭

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

১৮

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা

১৯

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

২০