হরিরামপুরে আ'লীগ নেতা দাপটে নিস্ব শত শত পরিবার - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাজগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনাবার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাটঅবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিবপৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষরহরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামরূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুলরূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে আ’লীগ নেতা দাপটে নিস্ব শত শত পরিবার

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অসহায় ভূমিহীনদের জমি দখলের অভিযোগ উঠেছে। এই সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে দিশেহারা দুর্গম চর এলাকার মানুষ। দুর্গম চরেও পরিবার-পরিজন নিয়ে ঠাঁই হচ্ছে না ভূমিহীনদের। আশ্রয়ের খোঁজে দ্বারে-দ্বারে ঘুরছেন ভিটেমাটিহারা হাজারো মানুষ।

ভাঙ্গা-গড়ার মধ্যেই জেগে ওঠা এসব চরাঞ্চলে ভূমিহীনদের আশ্রয় দেয়ার কথা থাকলেও পুনর্বাসনের নামে ভূমি চলে যাচ্ছে আলী আকবর খানের দখল। অস্ত্রের ভয় দেখিয়ে ভূমিহীনদের কাছ থেকে দখল করছে সরকারি খাস জমি। এই ইউনিয়নের চরের প্রায় ৪ হাজার একর খাস জমি বছরের পর বছর দখল করে ভূমিহীনদের নিকট লাগদি (কটে) দিয়ে লাখ লাখ টাকা আদায় করে নিচ্ছে আলী আকবর খান। এসব বিষয়ে প্রতিবাদ ও কথা বললে নেমে আসে নানা হয়রানি।

এলাকাবাসী জানায়, ১৯৯৩ সাল থেকে বিএনপি নেতাদের সমর্থনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ১০বছর। তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সখ্যতা তৈরি করে তার স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হাতিয়ে নিয়েছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে সে প্রভাব খাটিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে জোর পূর্বক খেটে খাওয়া মানুষের চরের জমি দখল করে নেয়। কেউ মুখ খুলতে পারছেন না এই ডাকুর ভয়ে।

স্থানীয়দের অভিযোগ, আলী আকবর খান সরকারী খাস জমি বছরের পর বছর অবৈধভাবে দখল করে ভূমিহীনদের কাছ থেকে প্রতিবছর আদায় করছে লক্ষ লক্ষ টাকা। প্রশাসনের নিকট বার বার অভিযোগ করলেও কোন ব্যবস্থান নেয়া হয়নি।

সরেজমিনে জানা যায়, উপজেলার আজিমনগর ইউনিয়নের প্রায় ৫০০ পরিবারে বসবাস করে প্রায় ১৫ হাজার মানুষ। এদের মধ্যে ভূমিহীন ফাতেমা বেগম। নদীভাঙার কারণে ৩৬ বছরের জীবনে ঠিকানা পরিবর্তন করতে হয়েছে তিনবার। হারিয়েছেন বাপ-দাদার ভিটামাটি। সন্তানদের নিয়ে আশ্রয়ের খোঁজে দ্বারে-দ্বারে ঘুরছেন বিভিন্ন স্থানে। কিন্তু এ দীর্ঘ সংগ্রামে ভূমি অফিস থেকে পাননি এক টুকরো খাস জমি বন্দোবস্ত। তার অভিযোগ, আমি এই চরে বাড়ি করতে গেলে আলী আকবর খানকে ৪০ হাজার টাকা দিতে হয়েছে । আমরা এখানে বাড়ি করে আছি এইজন্য তাকে প্রতি বছর ২ হাজার করে টাকা দিতে হয়। প্রতি বছর টাকা দিতে দেরি হলে আমাকে উচ্ছেদের হুমকি দেয়।

অভিযোগ করে হাতিঘাটা গ্রামের ভূমিহীন হারুন মোল্লা বলেন, আমি কয়েক বছর ধরে একটা জমি চাষ করে স্ত্রী সন্তান নিয়ে সংসার চালাইতাম। আমার সেই জমি আলী আকবর খান ও জাহিদ খান দখল করে নিয়েছে। এখন আমার সংসার চালাতে কষ্ট হচ্ছে। তারা আমাকে বন্দুকের ভয় দেখায়। আমি অনেকের কাছেই বলেছি কেউ এর সমাধান দিতে পারে নাই।

একই ইউনিয়নের পশ্চিম পাড়ার ইউসুফ মোল্লা জানান, আমি এই চরে এসে যখন বাড়ি করছি তখন চরে ছোনবাতা ছিলো, পরিষ্কার করে চার বছর খাওয়ার পর এই জমির মালিক দাবি করে আলী আকবর খান তার লাঠিয়াল বাহীনি দিয়ে আমাকে বিভিন্ন ভয় দেখিয়ে সে আমার চাষের জমি দখল করে নেয়। বছর খানেক আগে আমাকে আবার জমি চাষ করতে বলার পর আমি সরিষা চাষ করি। তারপর আমার নামে মিথ্যা গরু চুরির মামলা দিয়ে জেলে পাঠায়। এই সুযোগে আমার সরিষা সে তুলে নিয়ে যায়।

এ দিকে স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল আলীম জানান, এই চরে বেশির ভাগ জমি সরকারি খাস জমি, আমার জানামতে দিয়ারা ৪টি মৌজায় ৪০-৫০ বিঘা জমি রেকর্ড হয়েছে বাকি সব জায়গা সরকারি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান আলী আকবর খান বলেন, প্রতিপক্ষরা আমাকে ফাঁসাতে এসব কথা রটাচ্ছেন। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। তিনি আরো জানান, আমি সাবেক মন্ত্রী হারুন অর রশিদ খান মুন্নুর কথায় এলাকার স্বার্থে বিএনপিতে এসেছিলাম। আবার ১৯৯৮ সালে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা হরিরামপুর আসলে তখন আমি আওয়ামীলীগে যোগ দেই।

হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এখন এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।এবিষয়ে, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা বলেন, সরকারি খাস জমি দখল এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।

রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা

বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট

অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব

পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর

হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম

রূপগঞ্জে ​মাদকের যম ইউএনও সাইফুল

রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার বিক্রির অভিযোগ স্বাস্থ্যঝুকিতে সাধারণ ক্রেতারা

১২

হরিরামপুরে নৌপথে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৩

রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

১৪

হরিরামপুরে নদী ভাঙন রোধে চলমান ১৫৫ মিটার অস্থায়ী পাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন।

১৫

পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

১৬

চার দশকের অপেক্ষা, এখনও মেলেনি নিরাপদ আশ্রয় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে রূপগঞ্জের দুই প্রতিবন্ধী বোন আছিয়া ও মরিয়মের

১৭

রূপগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ১২ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড

১৮

মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের মাঝে আশিকার বহুমুখী সহায়তা

১৯

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

২০