সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট
অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব
পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার:
মেহেরপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেন (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দেশের ইতিহাসে অন্যতম দ্রুততম সময়ে অর্থাৎ মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে এই মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হলো।
দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা যায়, মামলার বিচারকাজ চলাকালে মাত্র তিন দিনে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের কেউ সশরীরে এবং কেউ ভার্চ্যুয়ালি ভিডিও কলের মাধ্যমে সাক্ষ্য দিয়েছেন। মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রী বাড়ির পাশের মাঠে তার বাবাকে খাবার দিতে যাচ্ছিল। পথে শাকিল হোসেন অস্ত্র ঠেকিয়ে শিশুটিকে পাশের একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করেন। বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা এসনুল হক বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ শাকিলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দ্রুততম সময়ে এই বিচার সম্পন্ন হওয়ায় বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির পরিবারের সদস্যরা।অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
মেহেরপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেন (২৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দেশের ইতিহাসে অন্যতম দ্রুততম সময়ে অর্থাৎ মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে এই মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হলো।
দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা যায়, মামলার বিচারকাজ চলাকালে মাত্র তিন দিনে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের কেউ সশরীরে এবং কেউ ভার্চ্যুয়ালি ভিডিও কলের মাধ্যমে সাক্ষ্য দিয়েছেন। মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রী বাড়ির পাশের মাঠে তার বাবাকে খাবার দিতে যাচ্ছিল। পথে শাকিল হোসেন অস্ত্র ঠেকিয়ে শিশুটিকে পাশের একটি পাটখেতে নিয়ে ধর্ষণ করেন। বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা এসনুল হক বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ শাকিলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দ্রুততম সময়ে এই বিচার সম্পন্ন হওয়ায় বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির পরিবারের সদস্যরা।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
মন্তব্য করুন