সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট
অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব
পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
রূপগঞ্জে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাজ্জাদ হোসেন , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় ভ্যানচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিংহপ্রতাপ গ্রামের ভ্যানচালক বাবু তালুকদার (২২) কাউলিকান্দা স্ট্যান্ড এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে কাউলিকান্দা এলাকার হাবিবুর রহমান হাবির সমর্থকদের সঙ্গে ইব্রাহিম মোল্যা সমর্থিত গ্রুপের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে কয়েকটি বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এছাড়া একটি খড়ির গাদা এবং একটি ট্রলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ফরিদপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ভ্যানচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সেই বিরোধ নতুন করে সহিংস রূপ নেয়।
ঘটনার পর অভিযুক্ত পক্ষের নেতা ইব্রাহিম মোল্যা ও হাবিবুর রহমান হাবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সালথা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে সকলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন