সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট
অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব
পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
মো: আসিফ খান, স্টাফ রিপোর্ট
নৌ পুলিশের সময়োচিত সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ বাস দুর্ঘটনা থেকে প্রাণ রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রী। আজ সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাটের ৭ং পন্টুনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার জন্য দৌলতদিয়া ঘাটের পন্টুনের দিকে অগ্রসর হয়। পন্টুনে নামার আগেই দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ সদস্যগন গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দেন। গাড়ির ড্রাইভার ও হেলপার গাড়ি নিয়ে ফেরিতে উঠার সময় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
তাৎক্ষনিক ঘাটে দায়িত্ব পালনরত নৌ পুলিশের সহায়তায় গাড়ির চালক ও হেলপারকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর ঘাটে উপস্থিত সাধারণ মানুষ ও যাত্রীরা নৌ পুলিশের এমন দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এ ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইন মেনে চলা আমাদের সবার নাগরিক দায়িত্ব।
মন্তব্য করুন