সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর ৯ তম মৃত্যুবার্ষিকীতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন-হরিরামপুর উপজেলা বিএনপি।
রূপগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা
বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট
অবশেষে পীরগঞ্জ পৌরসভার সরকারি বরাদ্দকৃত চালের পরিবর্তে খোলা বাজারের চাল কিনে উপকার ভোগীদের মাঝে বিতরণ করলেন পৌর সচিব
পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর
হরিরামপুরে পদ্মা কিশোর ক্লাবের নতুন কমিটি গঠন- সভাপতি জাহিদুল হাসান টুটুল, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম
রূপগঞ্জে মাদকের যম ইউএনও সাইফুল
মো. আসিফ খান, স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চালককে অজ্ঞান করে অটোরিকশা চুরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। পাশাপাশি অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ২০ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ ও ৮ জুন ২০২৬ তারিখে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করা হয়। ৭ জুন দুপুর ১টা ৩০ মিনিটে ধামসোনা ইউনিয়নের ভাদাইল তালতলা এলাকায় অভিযান চালিয়ে মো. শহিদুল ইসলাম (২৯) ও মো. আজাহার ইসলাম ওরফে ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
একই দিন রাত ১০টা ৪৫ মিনিটে দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ মো. জামাল উদ্দিন (৪০), মো. রতন (৪১) ও মো. শহিদুল ইসলাম (২৫)-কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিশেষভাবে তৈরি দেশীয় অস্ত্র, দুটি স্টিলের ছুরি, একটি লোহার শাবল, চারটি কাঠের লাঠি এবং একটি লোহার অ্যাঙ্গেল উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
এ ছাড়া রাত ৯টা ৩৫ মিনিটে ইয়ারপুর ইউনিয়নের মোল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. লুৎফর রহমান (১৯)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন রাত ১০টা ১০ মিনিটে আউকপাড়া আনারকলি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. রিয়াজ উদ্দীন (৩২)-কে গ্রেফতার করে পুলিশ। তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাত ১০টা ৪৫ মিনিটে শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকায় অভিযান চালিয়ে মো. রিপন (৩১)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ঘটনায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
৮ জুন ভোর ৩টা ৪০ মিনিটে নরসিংহপুর এলাকায় হামিম গ্রুপের সামনে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মো. আব্দুর রাজ্জাক (৪৭), মো. আতিকুর রহমান (৪১) ও মো. আরিফ (২৭)-কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা চালককে অজ্ঞান করে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় দণ্ডবিধির ৩২৮/৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
এ ছাড়া পৃথক অভিযানে আরও তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত আসামিদেরসহ নিয়মিত মামলার মোট ২০ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, থানা এলাকাকে মাদকমুক্ত রাখা, সন্ত্রাস দমন এবং অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন