হরিরামপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদক মামলায় ৪ জনকে কারাদণ্ড
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে সমন্বয় সভা: জলাবদ্ধতা নিরসন ও অগ্নিনির্বাপণে গুরুত্ব
পাঁচ খালের খনন কার্যক্রম শুরু করলো চসিক
পাঁচবিবি পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাংগঠনিক সম্পাদক কে দল থেকে অব্যাহতি
পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে – সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ তিনজন গ্রেফতার
রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
চট্টগ্রাম জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন
হরিরামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক মামলায় ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড
মো: আসিফ খান, স্টাফ রিপোর্টার
ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়।
অদ্য ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩০ ঘটিকায় ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার শামীমা পারভীন মহোদয় সাভার ডিবি উত্তর কার্যালয়ে স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় চলমান বিশেষ অভিযান ও নিয়মিত অপরাধ দমন কার্যক্রমে ঢাকা জেলা পুলিশের অর্জিত সাফল্য তুলে ধরেন। তিনি মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও ফলপ্রসূ করতে সাংবাদিক সমাজের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় ঢাকা উত্তর ট্রাফিক কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তিনি ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সর্বশেষ বিকাল ৪:০০ ঘটিকায় সাভার সার্কেল অফিসে ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সুপার শামীমা পারভীন বলেন,
“ঢাকা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধ।
মন্তব্য করুন