ঢাকা জেলা রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করলেন ঢাকা জেলার পুলিশ সুপার
সাভার বাস স্ট্যান্ডের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে প্রশাসনের অভিযান
হরিরামপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদক মামলায় ৪ জনকে কারাদণ্ড
মহালছড়ি সেনা জোনের উদ্যোগে সমন্বয় সভা: জলাবদ্ধতা নিরসন ও অগ্নিনির্বাপণে গুরুত্ব
পাঁচ খালের খনন কার্যক্রম শুরু করলো চসিক
পাঁচবিবি পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাংগঠনিক সম্পাদক কে দল থেকে অব্যাহতি
পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে – সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
মধ্যনগরে ধর্ষণ মামলার আসামিসহ তিনজন গ্রেফতার
রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ১০টায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মহালছড়ি সেনা জোনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আসিফ আল জাবির, পিএসসি।
সভায় মহালছড়ি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় জনগণের বিভিন্ন ভোগান্তি ও গুরুত্বপূর্ণ নাগরিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বর্তমান বর্ষা মৌসুমে মহালছড়ি বাবুপাড়া ও মাইসছড়ি সুইস গেইট এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনের লক্ষ্যে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বাজার ও গ্রামাঞ্চলে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় বাজার এলাকার বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
জোন অধিনায়ক মোঃ আসিফ আল জাবির বলেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মহালছড়ির বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন