শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
মোঃ রাফিউল ইসলাম রুবেল-জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন/২৬ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে ১৮জুন বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিদ্যালয় কক্ষে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নিজেদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রদান করেন। এ নির্বাচনে মোট ৬ জন প্রার্থী অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গননা শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন কুমার কুন্ডু ফলাফল ঘোষনা করেন। এতে মহিলা অভিভাবক সদস্য পদে জেসমিন বেগম মোড়গ প্রতীকে ২৬০ ভোট ও মোছাঃ সুলতানা মই প্রতীকে ২৭৬ ভোট এবং পুরুষ অভিভাবক সদস্য পদে রুবেল মাহমুদ বই প্রতীকে ২৭৪ ভোট ও আল আমিন গোলাপ ফুল প্রতীকে ২৭০ ভোট পেয়ে বিজয়ী হোন।
নির্বাচনে মোট ৬৬০ জন ভোটারের মধ্য ৩৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে সহকারী প্রিজাইডিং হিসাবে দায়িত্ব পালন করেন বড়মানিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুকুল ও ধলটিকর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম জহুরুল হক চৌধুরী। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান মিঠু।
মন্তব্য করুন