শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের
রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ
রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১
পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী
জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
জ্বালানি সংকটে রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ
চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকায় মাদকের বিস্তার রোধে গণপ্রতিরোধ গড়ে তুলতে মাঠে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে মাদক কারবারিদের এক সপ্তাহের চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না হলে আরও কঠোর সামাজিক আন্দোলন ও প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে রামকান্তপুর বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানায়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও রামকান্তপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম। তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। নতুন প্রজন্মকে রক্ষার স্বার্থে এখনই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এলাকাবাসীর পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এর মধ্যে মাদক ব্যবসা বন্ধ না হলে আরও কঠোর সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে।”
সমাবেশে অংশ নিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “বর্তমানে অনেক তরুণের কাছে ধূমপান ফ্যাশন ও স্মার্টনেসের প্রতীক হয়ে উঠছে। একই সঙ্গে যুবসমাজের মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিভিন্ন ধরনের মাদকের সহজলভ্যতা তরুণদের বিপথগামী করছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক কারবারিদের সতর্কবার্তা দিতেই এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।”
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকার তরুণ প্রজন্মকে রক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে মাদকের বিস্তার রোধ এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।
সমাবেশ থেকে রাত ১২টার পর অকারণে এলাকায় ঘোরাফেরা না করার আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে যে সামাজিক প্রতিরোধ গড়ে উঠছে, রামকান্তপুরবাসীও সেই আন্দোলনের অংশ হতে চায়। স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ অবস্থান মাদক ব্যবসা নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ‘মাদকমুক্ত সমাজ চাই’, ‘তরুণদের বাঁচাতে মাদক রুখতে হবে’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
মন্তব্য করুন