সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ,সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক তাজ উদ্দিন - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়েররূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভরূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাইসালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশীজোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরাজ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভচিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যুসুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
সুনামগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ,সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক তাজ উদ্দিন

সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার নতুন কমিটির শপথ,সভাপতি গোলাম রব্বানী, সম্পাদক তাজ উদ্দিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শপথের মাধ্যমে নতুন কমিটি সংস্থার কল্যাণ ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অধিকার রক্ষায় কাজের অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার সকাল ১১ টায় শহরের হোসেন বখত চত্ত্বর মিলনায়তনে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা।অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. মো. আব্দুর রহমানের সভাপতিত্বে,শপথ বাক্য পাঠ করানোর পর নবনির্বাচিতরা দায়িত্ব বুঝে নেন।

এ সময় বক্তারা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণ, চিকিৎসা সুবিধা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন আহমদ বলেন, নতুন কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংস্থাকে এগিয়ে নেবে। অবসরপ্রাপ্ত যোদ্ধাদের কোনো সমস্যা যেন অবহেলায় না থাকে, সেটাই আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি মো. গোলাম রব্বানী বলেন, আমাদের মূল লক্ষ্য সুনামগঞ্জের সকল অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণ নিশ্চিত করা। বিশেষ করে চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক সম্মান বৃদ্ধিতে আমরা কাজ করব।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন :সহ সভাপতি ল্যান্স কর্পোরাল (অব) জুলহাস উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সার্জেন্ট অব: আমির হোসেন আমু, অর্থ সম্পাদক সার্জেন্ট ( অব) আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল( অব) আ: মোতালেব, সহ সাংগঠনিক সম্পাদক কর্পোরাল অব : মো নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক কর্পোরাল অব মো আব্দুল ছামাদ, প্রচার সম্পাদক সার্জেন্ট অব আবু শাহাদাৎ, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট অব মো জালাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক কর্পোরাল অব মো মজিবুর রহমান, ক্রীড়া সম্পাদক সৈনিক অব মো রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য সার্জেন্ট অব এম এ মান্নান, নির্বাহী সদস্য কর্পোরাল অব মো আব্দুল মালেক রাজা, নির্বাহী সদস্য কর্পোরাল অব মো আশরাফ উদ্দিন।

আনুষ্ঠানিক এ শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা তাদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাল্লায় নবম শ্রেণীর শিক্ষার্থীকে ফুসঁলিয়ে বখাটে জয়ন্ত দাস পালিয়ে যায়,থানায় লিখিত অভিযোগ দায়ের

রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ

রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার: গ্রেপ্তার ১

পীরগঞ্জে আখ চাষে লাভবান হচ্ছেন কৃষক, খরচ কম,ফলন বেশী

জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

জ্বালানি সংকটে ‎রূপগঞ্জে আম্বার বোর্ড মিলস বন্ধ ঘোষণাঃ শ্রমিকদের ক্ষোভ

চিরতরে থমকে গেল দুই জীবন: মহালছড়ি মাইসছড়িতে বজ্রপাতে দম্পতির মৃত্যু

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।

১০

মহালছড়িতে যৌথ বাহিনীর জালে ইউপিডিএফের (মূল) শীর্ষ সন্ত্রাস চাঁদাবাজ সোনা চাকমা

১১

পীরগঞ্জে এক বাবার আর্তনাদ মেয়েকে বাঁচাতে নিয়ে গেলাম, লাশ হয়ে ফিরল”—কাঁদতে কাঁদতে বাবার কঠিন বিচারের দাবি

১২

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা।

১৩

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ​মহালছড়িতে গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত যুব কমিটির বর্ণাঢ্য জশনে জুলুস

১৪

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৫

হরিরামপুরে বিকাশ প্রতারনা মামলার আসামি গ্রেফতার ও টাকা উদ্ধার।

১৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

১৮

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল 

১৯

পীরগঞ্জে প্রত্যন্ত পাড়া-মহল্লায় মুদির দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনিরাপদ যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ!।

২০