নয় দফা না মানলে ১ দফা দিতে বাধ্য হবো: জামায়াত আমির
ইউক্রেনে রুশ সেনাদের যৌন সহিংসতার ‘ভয়াবহ ধারা’
আমিরাতে যাচ্ছেন অতিরিক্ত তিন ক্রিকেটার, কিন্তু কেন?
অপ্রতীম হত্যাকাণ্ডে পুলিশের হাতে একাধিক ক্লু
অবৈধ দখল বন্ধে রূপগঞ্জের দুই ইউনিয়নের বাসিন্দাদের আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ
বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়ে মাঠে এলো না চীন
বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির
এসপির নেতৃত্বে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিটে চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬
ভারত সরকারের অবস্থানের ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভারত সফর- পীরগঞ্জে, রাশেদ খাঁন
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট এলাকায় পুলিশের চেকপোস্টে ৩ বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় কাগজপত্র না থাকায় ১১টি গাড়ির মালিককে ট্রাফিক আইনে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ চেকপোস্ট পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাসে তল্লাশি চালানোর পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১১টি গাড়ির মালিকের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হয়। এ ছাড়া তল্লাশিকালে ৩ বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আইচ. এম সালাউদ্দিন আহমেদ, ডিবির ওসি এবং জেলা পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন