রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
কারাগারে থাকা সেই এনসিপিকে নেতাকে স্থায়ী বহিষ্কারআয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে লাল-সবুজের পতাকাবাহক ইসতিয়াকবিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশপাঁচবিবির নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান।রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদারমাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানেররূপগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতি ৫ মিনিটে অর্ধ কোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাত দলরায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দরূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার  ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতারযেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে পৌঁছাল মহালছড়ি সেনা জোনের চিকিৎসাসেবা
admin
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার
রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:  রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে দৃশ্যমান পুলিশি উপস্থিতি ও টহল জোরদারসহ অপরাধ প্রতিরোধে কার্যকর ও আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে আরএমপির বিভিন্ন ফাঁড়ি ও পুলিশ বক্সের ইনচার্জদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

সভায় ফাঁড়ি ও পুলিশ বক্সের আওতাধীন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দৃশ্যমান পুলিশি উপস্থিতি বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠপর্যায়ের বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের মাধ্যমে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পুলিশ কমিশনার বলেন, ফাঁড়ি ও পুলিশ বক্সে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জনগণের আরও কাছাকাছি থেকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বাধীন এলাকায় নিয়মিত ও দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জনগণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা দিতে হবে। প্রতিটি কার্যক্রমে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি দায়িত্বাধীন এলাকায় নিয়মিত ও দৃশ্যমান পুলিশি টহল জোরদার, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

একইসঙ্গে স্থানীয় জনগণ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়িয়ে অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হকার ও দোকানদারদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মো: মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো: আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ফাঁড়ি ও পুলিশ বক্সের ইনচার্জদের নিজ নিজ দায়িত্বাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও সক্রিয়, দৃশ্যমান ও জনবান্ধব ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে থাকা সেই এনসিপিকে নেতাকে স্থায়ী বহিষ্কার

১

আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে লাল-সবুজের পতাকাবাহক ইসতিয়াক

২

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

৩

পাঁচবিবির নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান।

৪

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

৫

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানের

৬

রূপগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতি ৫ মিনিটে অর্ধ কোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল

৭

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ

৮

রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার  ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

৯

যেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে পৌঁছাল মহালছড়ি সেনা জোনের চিকিৎসাসেবা

১০

রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

১১

জাগীরে গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

১২

বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুতে হরিরামপুরে শোক

১৩

হরিরামপুর থানায় নতুন ওসি তৌফিক আজম, বিদায়ী আফজাল হোসাইনকে সংবর্ধনা

১৪

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার

১৫

সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭

১৬

মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

১৭

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৮

মোটরসাইকেল চলাচলেই কেঁপে ওঠে সেতু!

১৯

কোটি ডলারে দেখার মতো গ্রাম বানালেন মিস্টারবিস্ট

২০