মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানের - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
কারাগারে থাকা সেই এনসিপিকে নেতাকে স্থায়ী বহিষ্কারআয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে লাল-সবুজের পতাকাবাহক ইসতিয়াকবিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশপাঁচবিবির নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান।রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদারমাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানেররূপগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতি ৫ মিনিটে অর্ধ কোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাত দলরায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দরূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার  ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতারযেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে পৌঁছাল মহালছড়ি সেনা জোনের চিকিৎসাসেবা
admin
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানের

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানের
মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানের

মানিকগঞ্জ প্রতিনিধি:  মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন হরিরামপুর থানা বিএনপির সাবেক সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী ওবায়দুর রহমান বাবুল।
স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ড, ব্যবসা ও জনসম্পৃক্ততার কারণে ওবায়দুর রহমানকে নিয়ে আলোচনা রয়েছে। তাঁর অনুসারীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষ, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। তাঁদের মতে, হরিরামপুরে স্বচ্ছ ধারার রাজনীতির আলোচনায় ওবায়দুর রহমানের নামও গুরুত্বের সঙ্গে আসে।
ওবায়দুর রহমানের রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড নিয়েও এলাকায় আলোচনা রয়েছে। তিনি দড়িকান্দি সারোয়ার হোসেন হাফিজিয়া আইডিয়াল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা। তাঁর দাবি, নদীভাঙনকবলিত মানুষসহ অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে বিভিন্ন সময়ে তিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন।
রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে ওবায়দুর রহমান বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলের কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তাঁর সমর্থকদের দাবি, রাজনৈতিক কারণে তিনি মামলা, হামলা ও কারাভোগসহ নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের বিষয়ে ওবায়দুর রহমান বলেন, জনগণের সমর্থন পেলে হরিরামপুরকে আধুনিক ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। তাঁর অগ্রাধিকার তালিকায় রয়েছে শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান, জননিরাপত্তা ও স্বচ্ছতা।
বিশেষ করে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব, দুর্গম চরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ওবায়দুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক হরিরামপুর গড়াই আমার অন্যতম লক্ষ্য। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া হবে।
নিজের জীবনাদর্শের কথা তুলে ধরে তিনি বলেন, ছোটবেলা থেকেই তাঁর একটি নীতি-যদি পারি কারও উপকার করব, না পারলে কারও ক্ষতি করব না। এই নীতিকে সামনে রেখে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, হরিরামপুরের মা-মাটি ও গণমানুষের স্বার্থে অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।
স্থানীয় পর্যায়ে তাঁকে ঘিরে সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেলেও চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতা ও দলীয় সমর্থনের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ের এই আলোচনা শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে থাকা সেই এনসিপিকে নেতাকে স্থায়ী বহিষ্কার

১

আয়রনম্যান ৭০.৩ নিউইয়র্কে লাল-সবুজের পতাকাবাহক ইসতিয়াক

২

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

৩

পাঁচবিবির নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান।

৪

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

৫

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হরিরামপুর গড়ার অঙ্গীকার ওবায়দুর রহমানের

৬

রূপগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতি ৫ মিনিটে অর্ধ কোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল

৭

রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে সার ডিলার ও দোকানিকে জরিমানা, সার জব্দ

৮

রূপগঞ্জে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার  ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

৯

যেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে পৌঁছাল মহালছড়ি সেনা জোনের চিকিৎসাসেবা

১০

রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

১১

জাগীরে গোডাউনে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড

১২

বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুতে হরিরামপুরে শোক

১৩

হরিরামপুর থানায় নতুন ওসি তৌফিক আজম, বিদায়ী আফজাল হোসাইনকে সংবর্ধনা

১৪

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার

১৫

সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ৭

১৬

মধ্যনগরে ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত

১৭

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৮

মোটরসাইকেল চলাচলেই কেঁপে ওঠে সেতু!

১৯

কোটি ডলারে দেখার মতো গ্রাম বানালেন মিস্টারবিস্ট

২০