নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
সওজ আর পল্লী বিদ্যুতের ঠেলাঠেলিতে সড়কের মাঝে খুঁটি রেখেই নির্মাণ কাজ চলছে
দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পীরগঞ্জে পেঁপের ফলন হয়েছে বাম্পার, কিন্তু দাম কম, কৃষক হতাশ
মাঝে মাঝে প্রতিপক্ষের কাছ থেকে বল চুরি করি: ইয়ামাল
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাত
উল্টো পথে বাসের ধাক্কা, শিবালয়ে মা-মেয়ের প্রাণ গেলমুন্সীগঞ্জের সিরাজদীখানে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে জমজ ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চসীমউদ্দীন গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো- ঢাকা ডেমরা এলাকার কুয়েত প্রবাসী শরীফ মিয়ার জমজ সন্তান তানিশা (৮) ও রায়হান (৮)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, জমজ ভাইবোন তানিশা ও রায়হান নানাবাড়ি বেড়াতে এসেছিল। সবার অজান্তে রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরে নামলে ডুবে যায় দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নানা কাশেম মিয়া বলেন, দুপুরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে একজন পুকুরে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, নানাবাড়ি বেড়াতে এসে জমজ ভাইবোনের পানিতে পড়ে মারা যাওয়ার ঘটনাটি আমি শুনেছি। মরদেহ দুটি ঢাকা মেডিকেলে রয়েছে।
মন্তব্য করুন