নয় দফা না মানলে ১ দফা দিতে বাধ্য হবো: জামায়াত আমির
ইউক্রেনে রুশ সেনাদের যৌন সহিংসতার ‘ভয়াবহ ধারা’
আমিরাতে যাচ্ছেন অতিরিক্ত তিন ক্রিকেটার, কিন্তু কেন?
অপ্রতীম হত্যাকাণ্ডে পুলিশের হাতে একাধিক ক্লু
অবৈধ দখল বন্ধে রূপগঞ্জের দুই ইউনিয়নের বাসিন্দাদের আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ
বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়ে মাঠে এলো না চীন
বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির
এসপির নেতৃত্বে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিটে চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬
ভারত সরকারের অবস্থানের ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভারত সফর- পীরগঞ্জে, রাশেদ খাঁন
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
মোঃ জহুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
৮ই মে বৃহস্পতিবার ভোরে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগানে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা।
নিহতের নাম আব্দুস সাত্তার । তিনি নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, ভোরবেলা এক নারী ৯৯৯ এ ফোন করে জানান, আমি আমার বাবাকে হত্যা করেছি। আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করার জন্য বসে আছি। আপনারা লাশ নিতে চলে আসুন।
এ সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ওই এলাকায় আব্দুল কাদেরের বহুতল ভবন থেকে নিহতের মেয়ে জান্নাত জাহান শিফাকে আটক এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে আব্দুস সাত্তার মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় একটি বাসায় ভাড়া থাকতেন।
জান্নাত জাহান শিফা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছে, তার বাবা তাকে ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতন করতো। এর জের ধরেই গত বুধবার রাতের খাবারের সময় বাবার ভাতের মধ্যে ২০টি ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। পরে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। তিনি আরও জানান, গত ২০২২ সালে নাটোরের সিংড়া থানার বাবার বিরুদ্ধেই ধর্ষণ মামলা করেন তিনি। দীর্ঘ দিন জেলখেটে জামিনে মুক্ত হন আব্দুস সাত্তার।
পুলিশ বলছে, আটক তরুণীর বক্তব্য যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯ এ ফোন করে আত্মসমর্পণ করেছে মেয়ে।

মন্তব্য করুন