ভারতের ৭৮ জন পুশইন, নেওয়া হচ্ছে মোংলায় - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
নয় দফা না মানলে ১ দফা দিতে বাধ্য হবো: জামায়াত আমিরইউক্রেনে রুশ সেনাদের যৌন সহিংসতার ‘ভয়াবহ ধারা’আমিরাতে যাচ্ছেন অতিরিক্ত তিন ক্রিকেটার, কিন্তু কেন?অপ্রতীম হত্যাকাণ্ডে পুলিশের হাতে একাধিক ক্লুঅবৈধ দখল বন্ধে রূপগঞ্জের দুই ইউনিয়নের বাসিন্দাদের আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশবাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়ে মাঠে এলো না চীনবিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমিরএসপির নেতৃত্বে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিটে চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬ভারত সরকারের অবস্থানের ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভারত সফর- পীরগঞ্জে, রাশেদ খাঁনসুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা প্রতিনিধি 
১১ মে ২০২৫, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের ৭৮ জন পুশইন, নেওয়া হচ্ছে মোংলায়

সাতক্ষীরা জেলা প্রতিনিধি 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি থেকে ভারতের নৌবাহিনীর পুশইন করা ৭৮ জন মুসলিম ব্যক্তিকে নিয়ে রোববার (১১ মে) সকালে মোংলার উদ্দেশে রওনা হয়েছে কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলা। ধারণ ক্ষমতার অতিরিক্ত হওয়ায় কাঠের ট্রলারে করে তাদেরকে আনা হচ্ছে। দুপুর নাগাদ তারা মোংলায় পৌঁছাবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

রোববার (১১ মে) সকাল সাড়ে ৮টার দিকে তাদের নিয়ে যাত্রা শুরু হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড।

 

কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বনবিভাগ সূত্রে জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিরা জানান, শুক্রবার (৯ মে) ভারতের নৌবাহিনী তাদের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে নামিয়ে দেয়। পরে তারা ফরেস্ট স্টেশনে গিয়ে আশ্রয় নেন।

 

পরবর্তীতে খবর পেয়ে মংলা কোস্টগার্ড সেখানে পৌঁছায়। বন বিভাগ ওই ৭৮ জনকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। যাত্রীদের সংখ্যা বেশি হওয়ায় একটি কাঠের ট্রলারেও করে কিছু মানুষকে বহন করা হচ্ছে।

 

জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিরা ভারতের গুজরাটের বিভিন্ন বস্তিতে বসবাস করতেন। বৈধ নাগরিকত্ব প্রমাণ করতে না পারায় তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

 

শ্যামনগর উপজেলা প্রশাসন ও সুন্দরবন বিভাগ তাদের জন্য খাবার ও প্রাথমিক সহায়তা প্রদান করেছে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কোস্টগার্ডের দায়িত্বশীল একটি সূত্র।

 

এই ঘটনায় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা ও মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় দফা না মানলে ১ দফা দিতে বাধ্য হবো: জামায়াত আমির

ইউক্রেনে রুশ সেনাদের যৌন সহিংসতার ‘ভয়াবহ ধারা’

আমিরাতে যাচ্ছেন অতিরিক্ত তিন ক্রিকেটার, কিন্তু কেন?

অপ্রতীম হত্যাকাণ্ডে পুলিশের হাতে একাধিক ক্লু

অবৈধ দখল বন্ধে রূপগঞ্জের দুই ইউনিয়নের বাসিন্দাদের আবাসন কোম্পানিকে ৯ দফা দাবি পেশ

বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়ে মাঠে এলো না চীন

বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে: জামায়াত আমির

এসপির নেতৃত্বে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিটে চেকপোস্ট, হুইস্কি-সামুরাইসহ আটক ৬

ভারত সরকারের অবস্থানের ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রীর ভারত সফর- পীরগঞ্জে, রাশেদ খাঁন

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

১০

মাদারগঞ্জে টিউবওয়েলের পানি খেয়ে অচেতন-৫ জন

১১

রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক

১২

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেজ দিল রেড ক্রিসেন্ট

১৩

হত্যা মামলায় গ্রেপ্তার অপু বিশ্বাসের নতুন সিনেমার নায়ক

১৪

এশিয়ান গেমসেও বাংলাদেশের নারীদের প্রতিপক্ষ ভারত

১৫

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ, ১০ মাসে সর্বনিম্ন

১৬

প্রথম বিমানবাহী রণতরি হাতে পেল ইন্দোনেশিয়া, খরচ নিয়ে বিতর্ক

১৭

ইরান বিষয়ে আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে: ট্রাম্প

১৮

সহস্রাধিক গাড়ি নিয়ে রাত পোহালেই রংপুর অভিমুখী লং মার্চ

১৯

ময়লা ফেলার ডাস্টবিনই এখন ময়লার ভাগাড়

২০