বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
কাউছারুল ইসলাম মহালছড়ি প্রতিনিধি,
খাগড়াছড়ির পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জামতলা এলাকার এক মহিলাকে(২৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে আনিসুল ইসলাম (২৯) নামের একজনকে মহালছড়ি থানা পুলিশ কতৃক আটকের খবর পাওয়া গেছে। আটককৃত আনিসুল ইসলাম কালোপাহাড় গ্রামের চাঁন মিঞার পুত্র।
ভিক্তিমের স্বামী ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত আনিসুল হক গতকাল (২৯ মে) রাত আনুমানিক ১০ টার দিকে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালাই। গৃহবধুটি সেই সময় তার ১১ মাসের শিশুকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ভিক্তিমের স্বামী সেই সময় সামাজিক কাজে ঘরের বাইরে ছিলেন।
ধর্ষণ চেষ্টায় বাঁধা দিতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত আনিসুল ইসলাম শিশুটিকে বিছানা থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, এতে শিশুটি এবং ধর্ষণ চেষ্টার শিকার গৃহবধূটি মারাত্মক আহত হন। ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ায় অভিযুক্ত আনিসুল ইসলাম পালিয়ে যায়। আহত ভিক্টিম এবং তাঁর শিশু সন্তান বর্তমানে খাগড়াছড়ি সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
মহালছড়ি থানা পুলিশের প্রচেষ্টায় রাত ১ টার দিকে অভিযুক্ত আনিসুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় থানা পুলিশ। রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিলো মহালছড়ি থানা পুলিশ।
মন্তব্য করুন