মহালছড়ি থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ যেন বর্ষাকালে কোমর পুকুর! - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
কাউসারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
২ জুন ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহালছড়ি থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ যেন বর্ষাকালে কোমর পুকুর!

মোঃকাউছারুল ইসলাম, মহালছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার সদর প্রাণকেন্দ্র থলি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
আঙ্গিনায় নয় যেন বড় কোন জলাশয় চিত্র। এটি যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র দেখে বোঝার কোন উপায় নেই। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানির নিচে ডুবে যায় এই স্কুলের শ্রেণীকক্ষ ও খেলার মাঠটি। এ কারণে বিদ্যালয় চলাকালে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

গত কয়েক দিন টানা ভারি বর্ষণের ফলে বিদ্যালয়ে প্রাঙ্গণে দেখা দেয় জলাবদ্ধতা। এতে করে বিঘ্নিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রায় ৪৪ শতাংশ জমির উপরে বিদ্যালয়টি ১৯৫৭ তসালে প্রতিষ্ঠিত হয়। এখন এই বিদ্যালয়ে শিশু শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২শ’ শিক্ষার্থী লেখাপড়া করে। আর এই সকল শিক্ষার্থীরা স্কুলের সীমিত সংখ্যক শ্রেনী কক্ষে পাঠদান এবং মাঠেই খেলাধুলা ও শরীর চর্চা করে থাকে। এছাড়া জাতীয় সব অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই বিদ্যালয় প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়ে আসছে।

কিন্তু বিদ্যালয়টির জায়গায় নিচু হওয়ায় হালকা বৃষ্টিতেই শ্রেণীকক্ষ সহ মাঠে জলাবদ্ধতা দেখা দেয়। পানি নিষ্কাশনে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। তাই শুধু বার্ষকালই না বছরের যেকোনো সময় বৃষ্টি হলেই এই জলাবদ্ধতা তৈরি হয়। আর দ্রুত পানি নিষ্কাসন না হওয়ার পানি থেকে তৈরি হয় দুর্গন্ধ।এছাড়া জন্ম নেয় বিভিন্ন প্রজাতির মশা।দেখা যায়,ক্লাস শেষে শিশু শিক্ষার্থীরা স্কুল মাঠে পানিতে নেমে খেলাধুলা করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশুমান দেবনাথ বলেন, সামান্য বৃষ্টি হলেই আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও মাঠ পানিতে তলিয়ে যায়। তখন আমাদের শিক্ষা কার্যক্রম চালাতে অনেক সমস্যা হয়। অতিদ্রুত বিদ্যালয়ের আঙ্গিনায় মাটি ভরাট ও বহুতল ভবন করা দরকার।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত তিন দিনের বর্ষায় বিদ্যালয়টি আঙ্গিনায় বৃষ্টির পানি জমেছে তাই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের নানান ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। আমরা ইতি মধ্যেই বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনকরেছি বরাদ্দ পেলে মাঠের সংস্কার করতে পারব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০