বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এস বি এস সি ব্যাংক পিএলসি-এর টেকেরহাট শাখায় একটি নতুন এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা ২৪ ঘণ্টা নগদ লেনদেনসহ নানা ব্যাংকিং সুবিধা সহজেই উপভোগ করতে পারবেন।
গতকাল সোমবার ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস বি এস সি ব্যাংক পিএলসি বরিশাল জোনের জোনাল হেড মো. সাজিদুল আলম। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) মান্নান বেপারী, হেড অফ এফএডিও শফিউল আলম, জিএসডি তানভীর আহমেদ এবং টেকেরহাট শাখার ব্যবস্থাপক।
অনুষ্ঠানে টেকেরহাট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি কেরামত ফকিরসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই এটিএম বুথ স্থাপনের ফলে স্থানীয় জনগণের আর্থিক লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে।
ব্যাংক কর্মকর্তারা জানান, এস বি এস সি ব্যাংক ভবিষ্যতেও এধরনের আধুনিক সেবা সম্প্রসারণে কাজ করে যাবে।
মন্তব্য করুন