বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
রিপোর্টার: আবির হোসেন সান (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে জাহাঙ্গীর আলম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাকে ছাড়িয়ে নিতে স্থানীয় জনতা বিক্ষোভ করলে বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপ করলে বিজিবি পাল্টা গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ মে টেকনাফের হ্নীলা বিওপি’র টহলদল একটি বিশেষ অভিযানে অংশ নেয়। অভিযানের সময় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৪০-৫০ জন ব্যক্তি বিজিবির কাজে বাধা সৃষ্টি করে এবং দেশীয় অস্ত্রসহ বিজিবির ওপর হামলা চালায়।
তবে স্থানীয়দের দাবি, ওই দিন মাছ ধরার সময় জাহাঙ্গীরসহ কয়েকজন জেলের সঙ্গে বিজিবির কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বিজিবির পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর- ৬৮/৩৬১, তারিখ- ২৮ মে ২০২৫; ধারা- ১৪৩/১৪৭/১৮৬/৩৩২/৩৩৩/১১৪/৫০৬, পেনাল কোড ১৮৬০)।
এর ধারাবাহিকতায় সোমবার (৯ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটে খারাংখালী বিওপি’র অধিনায়কের নেতৃত্বে একটি টহলদল হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালী এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করে। এ সময় তাকে ছাড়িয়ে নিতে স্থানীয়রা বিক্ষোভ করলে বিজিবি ও জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর একজন সাধারণ জেলে এবং তিনি কোনো মাদক কারবারের সঙ্গে জড়িত নন।
বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে বিজিবি জানিয়েছে। আটককৃত জাহাঙ্গীর আলমকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন