বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
শাহ্ মুহাম্মদ ছগির হোসেন, নিজস্ব প্রতিনিধি
বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের পুরাকাটা ও ইটবাড়িয়া এলাকায় বিভিন্ন সড়ক ও ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় ইউনিয়নবাসী।
বুধবার (১১ই জুন ২০২৫ইং) সকাল ৯টা ৩০ মিনিটে পুরাকাটা এবং সকাল ১১টায় ইটবাড়িয়া এলাকায় পৃথকভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক স্থানীয় বাসিন্দা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুহাম্মাদ মাসুমবিল্লাহ্ ফেরদাউস, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইদ্রিসুর রহমান এবং মানবিক বরগুনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জে এম ইমরান হোসেন মনির।
বক্তারা বলেন, “৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের অধিকাংশ সড়ক ও সেতু দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কিছু রাস্তায় নতুন মাটি ফেলা হলেও বেশিরভাগ রাস্তাই কাদা, গর্ত ও ভাঙাচোরা অবস্থায় রয়েছে। বৃষ্টি হলে রাস্তা আরও পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, যা জনজীবনের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।”
তারা আরও বলেন, “এই রাস্তাগুলো দিয়ে প্রতিদিন স্কুলগামী শিশু, রোগীবাহী যানবাহন এবং কৃষিকাজে ব্যবহৃত গাড়ি চলাচল করে। কিন্তু চলাচলের অনুপযোগী হওয়ায় মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। আমরা এই অব্যবস্থার অবসান চাই। অবিলম্বে রাস্তাঘাট সংস্কার করতে হবে। নিরাপদ চলাচল নিশ্চিত করতে আমাদের কণ্ঠস্বর সবসময় থাকবে ইনশাআল্লাহ।”
স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন শেষ করা হয়।
মন্তব্য করুন