বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
তরিকুল ইসলাম তারেক,ঝিনাইদহ প্রতিনিধি
শত্রুতার জেরে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুরই উনিয়নের ৬নং ওয়ার্ড ফটিকখালি গ্রামের ৩০ শতাংশ জমির পটল ক্ষেতের গোড়া কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ জুন ) রাতের এ ঘটনায় পথে বসেছেন রশিদুল নামে এক দরিদ্র কৃষক।
এতে প্রায় দের থেকে দুই লক্ষ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী চাষি রশিদুলসহ অনান্যরা । বুধবার সরেজমিনে সকালে ওই চাষির কৃষি জমিতে গিয়ে দেখা যায়, মাথায় হাত দিয়ে আহাজারি করছেন ।
স্থানীয়রা জানান, ১০ তারিখ মঙ্গলবার দিবাগত রাতে রশিদুল কৃষকের রোপণকৃত পটল ক্ষেতের গোড়া কেটে দিয়েছে কে বা কারা।
ভুক্তভোগী রশিদুল জানান, ৩০ শতাংশ জমিতে পটল রোপন করেছিলাম। আনুমানিক জমিতে চাষাবাদে প্রায় ৩০-৪০ হাজার টাকা খরচ করেছি। আশা করেছিলাম সব মিলে দেড় থেকে দুই লক্ষ টাকা বিক্রি করব।
তিনি আরও জানান, এই জমি নিয়ে স্থানীয় ইসরাইল নামে এক ব্যক্তির সাথে পূর্ব থেকে বিরোধ ছিল আমাদের। আমরা ধারণা করছি ইসরাইল ই এই কাজটি করেছে। এ ঘটনায় আইনের আশ্রয় নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে প্রতিবেদককে জানান, ওই ক্ষতিগ্রস্ত কৃষক।
মন্তব্য করুন