লাউয়াছড়ায় ডাকাতির ঘটনার পরিকল্পনাকারী গ্রেপ্তার - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
মৌলভীবাজার প্রতিনিধি: মোঃ শাহ আলম
১২ জুন ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লাউয়াছড়ায় ডাকাতির ঘটনার পরিকল্পনাকারী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি: মোঃ শাহ আলম

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী হাবিবুর রহমান ওরফে পাগলা (৩৬) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ঘটনায় মোট ৫ জন ডাকাত গ্রেপ্তার হলো।

বুধবার (১১ জুন) সকালে র‌্যাবের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে হাবিবুর রহমান পাগলাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, “গ্রেপ্তার হাবিবুর রহমান পাগলা লাউয়াছড়ার ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গত ৩১ মে রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। থানা রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বে ৪টি ডাকাতি মামলার তথ্য রয়েছে।”

উল্লেখ্য, গত ৩১ মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় প্রায় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের মারধর করে লুটপাট চালায়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৭টি মোবাইল ফোন ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করে।

কমলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০