ধামরাইয়ে মহাসড়কের পাশে পৌরসভার বর্জ্যে সয়লাব, দুর্গন্ধের যন্ত্রণায় স্থানীয়রা ও পথচারীরা। - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
১৬ জুন ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে মহাসড়কের পাশে পৌরসভার বর্জ্যে সয়লাব, দুর্গন্ধের যন্ত্রণায় স্থানীয়রা ও পথচারীরা।

সম্রাট আলাউদ্দিন ধামরাই (ঢাকা)

ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে প্রতিদিন ফেলা হচ্ছে ধামরাই পৌরসভার বর্জ্য। এতে উৎকট দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা ও যানবাহনের চালক-যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা।ময়লার ভাগাড়টির পাশেই রয়েছে বতসবাড়ি, একটু দূরেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মসজিদ।

দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রব প্রবেশ করছে বসতঘরের ভেতরে, ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন এলাকার মানুষ। স্কুলে শিশুদের পাঠদান ও মসজিদে ইবাদতে ব্যাঘাত ঘটছে নিয়মিত।

জানা গেছে, ধামরাই পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিং গ্রাউন্ড না থাকায় পৌর শহরের ময়লা-আবর্জনা এনে ফেলা হচ্ছে কুল্লা ইউনিয়নের কসমচ ঢাকা-আরিচা মহাসড়কের পাশের স্থানে।

ফলে যানবাহনের চালক ও যাত্রীরা প্রতিদিনই দুর্গন্ধের কবলে পড়ছেন।একাধিক বাস ও অটোচালক অভিযোগ করে বলেন, এই জায়গা পার হতে গেলেই যাত্রীরা নাক-মুখ চেপে রাখেন। আমরাও দুর্গন্ধে দম নিতে পারি না। বাসের ভেতর পর্যন্ত গন্ধ ঢুকে পড়ে, যা অনেকক্ষণ পর্যন্ত আটকে থাকে।

ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন সুজন ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্গন্ধে এখানে থাকা দায় হয়ে গেছে। স্কুলে বাচ্চারা পড়তে পারে না, নামাজেও মনোযোগ থাকে না। আমাদের একটাই দাবি, ময়লার ভাগাড়টি এখান থেকে দ্রুত সরিয়ে নেওয়া হোক।

এলাকাবাসী জানান,গণস্বাক্ষরসহ নানা উদ্যোগ নিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি।তবে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন তিনি এবং ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০