বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
আজীজুল রহমান,বাগেরহাট।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টে ব্র্যাক এনজিওর স্থাপিত একটি বিশাল পানির ট্যাংক ধসে পড়ার ঘটনায় চারজন রোহিঙ্গা নাগরিক আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দুটি বসবাসযোগ্য সেল্টার।
সোমবার (১৬ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ক্যাম্প-১ ওয়েস্টের সি/২ ব্লকে ৮০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংকটি হঠাৎ করেই ধসে পড়ে।
আহতরা হলেন—জালাল আহমেদ (৬২), তার স্ত্রী গুলতাজ বেগম (৫০), রহিমা খাতুন (৩০) এবং শিশু রোবেদা (৪)। তাদের মধ্যে জালাল আহমেদ ও গুলতাজ বেগম একই ব্লকের বাসিন্দা। রোহিঙ্গা নিবন্ধন নম্বর (FCN) ১৬৪৫০৩।
ঘটনার পর স্থানীয় রোহিঙ্গা বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ তুলেছেন, এনজিও কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে ব্র্যাক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।
মন্তব্য করুন