বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : গৌরনদীতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা
বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির বিরুদ্ধে চলমান মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন চুড়ুই ভাতি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য তৈবুর রহমান কচি, বরিশাল জেলা বিএনপির সাবেক সদস্য আতাউর রহমান চঞ্চল মাঝি, জেলা বিএনপির সদস্য এবং উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হোসনেয়ারা বেবী।
সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, যুবদল নেতা মোঃ মাসুম হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র সদস্য মানিক মৃধা, গৌরনদী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা, গৌরনদী কলেজ ছাত্রদলের সহ সভাপতি মোঃ আলী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির বিরুদ্ধে সরকারের মদদে চালানো অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে একটি প্রস্তাব গ্রহণ করা হয় যাতে ভবিষ্যতে যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানানো হয়।
মন্তব্য করুন