অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ এ ভূষিত - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
প্রতিবেদক: মুহসিন মিয়া শাহিন
১৬ জুলাই ২০২৫, ১:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’ এ ভূষিত

প্রতিবেদক: মুহসিন মিয়া শাহিন

আইন-শৃঙ্খলা রক্ষা ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত হয়েছেন গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম।

১২ জুলাই ২০২৫, শনিবার, রাজধানীর বিজয়নগরের হোটেল সোনারগাঁও (ডি স্টার) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করে জাতীয় ব্যক্তিত্ব স্মরণ পরিষদ (Jatio Baktitto Shoron Parishad)।

সম্মাননাপত্রে উল্লেখ করা হয়— “আপনি আপনার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজে মানবতা, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। আপনার মানবিক গুণাবলী, দায়িত্ববোধ, দেশপ্রেম এবং জনসেবামূলক কার্যক্রম জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

এই পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন,
এই সম্মান শুধু আমার একার নয়, এটি পুরো শ্রীপুর থানা পুলিশ এবং স্থানীয় জনগণের। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও এভাবেই কাজ করে যেতে চাই ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম ইতিপূর্বে বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। তার নেতৃত্বে শ্রীপুর থানা এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে একাধিক সফল অভিযান পরিচালিত হয়েছে।

ওসি মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম ইতিপূর্বেও আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। শ্রীপুর থানার দায়িত্ব নেয়ার পর থেকে তিনি জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

এই পুরস্কার প্রাপ্তি তার মানবিক ও পেশাগত প্রচেষ্টাকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃতি দিয়েছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে এই অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০