শার্শা দৃষ্টান্ত স্থাপন, ২৯ মৃত শ্রমিক পরিবার পেল আর্থিক সহায়তা - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
বেনাপোল প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শা দৃষ্টান্ত স্থাপন, ২৯ মৃত শ্রমিক পরিবার পেল আর্থিক সহায়তা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় নাভারণ–বেনাপোল সড়ক পরিবহন মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে ২৯ জন মৃত পরিবহন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মরহুমদের স্মরণে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে মরণোত্তর ভাতা দেওয়া হয়।

বুধবার (১৬ জুলাই) দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন টুটুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার ডিস্ট্রিক বাস সিন্ডিকেট যশোর অঞ্চলের সহসভাপতি এবিএম শামসুল আলম কাজল। বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, আজকের এই আয়োজন আমাদের সংগঠনের পক্ষ থেকে শ্রমিক ভাইদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। একজন শ্রমিক মৃত্যুর পর যেন শুধু শোকই না রেখে যায়, তার পরিবারও যাতে কিছুটা ভরসা পায়—সেই লক্ষ্যেই এই মরণোত্তর ভাতার ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই, ভবিষ্যতেও শ্রমিকদের জন্য আরও মানবিক ও সংগঠিতভাবে পাশে দাঁড়ানো হোক। যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারের পাশে থেকে সংগঠন সবসময় কাজ করে যাবে।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, কায়বা ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মরহুম শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ ভাতা তুলে দেওয়া হয়।

স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দও এই উদ্যোগকে শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার অনন্য উদাহরণ বলে অভিহিত করেন। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০