বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
শহীদুল আলম রাজৈর প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া কাশিমপুর গ্রামে নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী’র লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী আবদুল হক মাতুব্বরের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
নিহত লামিয়া আক্তার ওই গ্রামের মিজানুর মোল্লার মেয়ে এবং পার্শ্ববর্তী নয়াকান্দি আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে একটি ফোন পেয়ে লামিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে স্থানীয় পাট কাটার শ্রমিকরা পুকুর পাড়ে লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
লামিয়ার মা রেভেবা বেগম ও দাদা সানু মোল্লা জানান, লামিয়া প্রায়ই মোবাইলে একটি ছেলের সাথে কথা বলতো। ঘটনার দিন বিকেলেও একটি ফোন পেয়েই সে বাড়ি থেকে বের হয়।
রাতে আর বাড়ি ফিরে আসে নাই। সকালে পুকুরে লাশ দেখতে পাওয়া যায়। তখন লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল বলেও তারা দাবি করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ খান জানান, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
মন্তব্য করুন