বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাচালং সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) এশার নামাজের পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, তাতে নিহত শহীদদের স্মরণ, আহতদের প্রতি সহমর্মিতা এবং দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের ছাত্র-জনতার আন্দোলনের প্রথম বিজয় বার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, দপ্তর সম্পাদক মোখলেসসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে মধ্যমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম দোয়া পরিচালনা করেন।
মন্তব্য করুন