ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
২০ জুলাই ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে মাসুম আলম (৫৫) নামে এক পথচারী নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় খাইরুল প্রামাণিক নামে আরেকজন রিকশাচালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত মাসুম আলম রাজধানীর মিরপুর এলাকার মাহমুদ আলমের ছেলে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন কোম্পানির ট্রেস্ট রোসেমে হিসাবরক্ষণ বিভাগে কর্মরত ছিলেন। চাকরিসূত্রে তিনি ঈশ্বরদীর শেরশাহ রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে মাসুম আলম নামে ওই ব্যক্তি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হাসপাতাল রোড থেকে পোস্ট অফিস মোড়ের দিকে একটু দ্রুতগতির প্রাইভেটকার এসে তাকে ধাক্কা দিয়ে গাড়িটি রাস্তার পাশের দেয়াল ভেঙে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাসুম আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত রিকশাচালক খাইরুল আলম বলেন, আমি রাস্তার পাশে রিকশার ওপর বসে ছিলাম। হঠাৎ করে একটি প্রাইভেটকার এসে রিকশাকে ধাক্কা দিয়ে আরেকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে স্থানীয় লোকজন আমাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ঘাতক প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনি পক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০