ঝুঁকিপূর্ণ বাসন্ডা স্টিল ব্রিজে প্রতিদিন হাজারো যানবাহন ও মানুষের চলাচল: দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
মোঃনজরুল ইসলাম রাজা,ঝালকাঠি প্রতিবেদক
২০ জুলাই ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝুঁকিপূর্ণ বাসন্ডা স্টিল ব্রিজে প্রতিদিন হাজারো যানবাহন ও মানুষের চলাচল: দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে

মোঃনজরুল ইসলাম রাজা,ঝালকাঠি প্রতিবেদক

বরিশাল-খুলনা মহাসড়কে ঝালকাঠির গুরুত্বপূর্ণ অংশে অবস্থিত বাসন্ডা স্টিল ব্রিজ এখন এলাকাবাসী ও পারাপারকারীদের কাছে এক আতঙ্কের নাম। ঝালকাঠি কলেজ রোড ছাড়িয়ে নেছারাবাদ দশফান্ড সংলগ্ন বাসন্ডা নদীর ওপর নির্মিত এই সেতুটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন এবং লক্ষাধিক মানুষ পারাপার করছেন। অথচ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এ ব্রিজটি এখনও মেরামতের অপেক্ষায়।

বিশেষ করে ঝালকাঠি এন এস কামিল মাদরাসার হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করেই মাদরাসায় যাতায়াত করেন। ভারী যানবাহন, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা ও সাধারণ পথচারীদের চাপ প্রতিনিয়তই বাড়ছে এই সেতুতে। কিন্তু ব্রিজটির অবস্থা অত্যন্ত নাজুক।

মেটালিক ফ্লোর প্লেটগুলো ঢিলা হয়ে গেছে, কোথাও কোথাও ফাঁকা হয়ে তৈরি হয়েছে প্রাণঘাতী গর্ত। রেলিং ভাঙা, সাপোর্টিং পাইপে জংধরা এবং লোহার পাতগুলো উঠে গিয়ে সৃষ্টি করেছে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয়রা জানায়, ব্রিজটি মাঝে মাঝে সামান্য ঝালাই করা হলেও তা সাময়িক সমাধান মাত্র। স্থায়ী কোনো সংস্কার বা নতুন করে সেতু নির্মাণের উদ্যোগ নেই বললেই চলে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দিন দিন বেড়েই চলছে।

একজন পথচারী বলেন, “ব্রিজ পার হওয়ার সময় মনে হয় জান বাঁচিয়ে যাচ্ছি। কখন যে নিচে পড়ে যাব—এই ভয়ে থাকি সবসময়।”

অন্যদিকে, স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগ এ বিষয়ে অনেকটা নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও বিকল্প কোনো রাস্তা বা সেতু না থাকায় ভারী যানবাহন চলাচল বন্ধ করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে এলাকাবাসীর জোর দাবি, দ্রুত এই ব্রিজটির পূর্ণাঙ্গ সংস্কার বা নতুন করে একটি স্থায়ী সেতু নির্মাণ করতে হবে, যাতে করে যানবাহন ও পথচারীরা নিরাপদে চলাচল করতে পারে।

সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলা যায়—আর দেরি নয়, মানুষের জীবন নিয়ে যেন আর কোনো খেলা না হয়। বাসন্ডা স্টিল ব্রিজের স্থায়ী সমাধানই এখন সময়ের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০