বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে জনসাধারণের নিরাপত্তায় ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে ধামরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। এছাড়া গতকাল রাত থেকেই মহাসড়কে অবস্থান নেয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার বিকেলে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির নির্দেশে এ বিক্ষোভ মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা “আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান” “জনগণের ভয় নাই রাজপথ ছাড়ি নাই” স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা হরতালে জনসাধারণের যাতে কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয় ও সড়কে কোনো পরিবহনে কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে সেজন্য বিএনপির নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কসহ ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ শাহীন আহমেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক নেতা সাইদুল ইসলাম জনি, যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান, রুবেল খান,সানি, সাব্বির হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মন্তব্য করুন