মাদক বিক্রি করতে রাজী না হওয়া বাড়িতে হামলা-ভাংচুর রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় নারীসহ আহত-৫ - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধি 
২১ জুলাই ২০২৫, ২:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদক বিক্রি করতে রাজী না হওয়া বাড়িতে হামলা-ভাংচুর রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় নারীসহ আহত-৫

রূপগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি করতে রাজী না হওয়ায় মাদক ব্যবসায়ীরা নারীসহ একই পরিবারের ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এসময় মাদক ব্যবসায়ীরা বাড়িঘরে হামলা ভাংচুর চালিয়ে নগদ টাকা ও স্বর্নলংকার লুট করেছে বলেও অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে আহত রিতু বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে ও ভুক্তভোগী রিতু আক্তার জানান, একই এলাকার আক্তার হোসেনের ছেলে বিএনপি কর্মী ও মাদক ব্যবসায়ী হৃদয় (২৬) রিতু আক্তারের স্বামী মিঠুকে দিয়ে মাদক ব্যবসা করানোর চেষ্টা করে আসছিল। মাদক ব্যবসা করতে রাজী না হওয়ায় মিঠুর সঙ্গে হৃদয়ের বিরোধ সৃষ্টি হয়।

এ বিরোধের জের ধরে রবিবার দুপুরে একই এলাকার হৃদয়ের নেতৃত্বে মালু মিয়া, আলী আহমদ, সোহাগ, ফরহাদ, ছেলে ইসমাইল, রুবেল, সেলিম, তৌহিদ, শাকিলসহ অজ্ঞাতনামা ১০/১২ জন লোহার রড, লাঠি, রামদাসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এসময় মিঠু বাধাঁ দিলে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে গুরুতর শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। এসময় বাচাঁতে এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা রিতু আক্তার, শাশুড়ি দেলোয়ারা বেগম, শশুর হেফাজুল মিয়া, ছোট বোন মীম আক্তারকে এলোপাথারিভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।

এসময় তারা ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর ও নগদ ৩৫ হাজার ৭ শত টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন আগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপার রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম বলেন, এমন একটি মামলা রূপগঞ্জ থানায় দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০