বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
পাঁচবিবি জয়পুরহাট,মোঃরাফিউল ইসলাম রুবেল
জয়পুরহাটের পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে অনুমোদন বিহীন ক্লিনিক ও ব্যবস্থাপত্রে ডাঃ পদবী লেখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় পাঁচবিবি রুপালী সিনেমা হল সংলগ্ন রোকেয়া মঞ্জিলে যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন।
এসময় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী জয়পুরহাট ক্যাম্পের সদস্য, থানা পুলিশ ও জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন বলেন, এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রী প্রাপ্তগণ ব্যতীত অন্য কেহ তাহাদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করিতে পারিবেনা কিন্তু বেগম রোকেয়া এবং ওনার স্বামী মোঃ শফির উদ্দিন মন্ডল ডাঃ নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে আল্ট্রাসনোগ্রাম সহ সব ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছে যেটা আইনগত দন্ডনীয় অপরাধ।
প্রতিষ্ঠানটি আইন ভঙ্গ করায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন