বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ২:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি প্রতিনিধি

কক্সবাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চিফ কোঅর্ডিনেটর ও নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল চৌমুহনী বাজার ও উপজেলা বাজার এলাকা প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মোল্লা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য মোঃ নাহিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জিন্নাত তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউনুস মানিক, সদস্য সচিব মোঃ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুর কবির, বর্তমান সভাপতি হাবিবুর রহমান তারেক, সাবেক সদস্য সচিব সারোয়ার গাজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবালসহ উপজেলা ও পৌর ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

সমাবেশে বক্তারা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে “অশালীন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত” উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা তাকে ‘ডার্বি নাসির’ আখ্যা দিয়ে অবিলম্বে বিএনপিসহ দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তিনি ক্ষমা না চান তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা বলেন, এনসিপি ও কিছু রাজনৈতিক দল যারা বিগত ১৭ বছর ধরে ছদ্মবেশী রাজনীতি করে এসেছে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য সফল হবে না উল্লেখ করে তারা সেসব দলকে সুষ্ঠু ধারায় ফিরে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৯ জুলাই কক্সবাজার শহরের লালদীঘি পাড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দেওয়া বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারী সরাসরি সালাহ উদ্দিন আহমেদের নাম উল্লেখ না করেই বলেন—

“আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে।

ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না।”

এই বক্তব্যের প্রতিবাদেই বাঘাইছড়িতে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০