রাজশাহীতে সেনাবাহিনীর যৌথ অভিযান: ‘ককটেল মুরাদ’ অস্ত্রসহ গ্রেফতার - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
রাজশাহী
২১ জুলাই ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সেনাবাহিনীর যৌথ অভিযান: ‘ককটেল মুরাদ’ অস্ত্রসহ গ্রেফতার

রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশনের অন্তর্গত সাহেব বাজার এলাকার বড় কুঠি মাস্টার পাড়ায় যৌথ বাহিনীর গোপন অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ মোঃ মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদ’ নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে আনুমানিক ২টার সময় সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে একে-৭ ধরণের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়। মুরাদ শেখকে তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, গ্রেফতারকৃত মুরাদ শেখ দীর্ঘদিন ধরে স্থানীয় অপরাধচক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। ‘ককটেল মুরাদ’ নামেই এলাকায় কুখ্যাত ছিলো সে।

অভিযান চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও খুব অল্প সময়ের মধ্যে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো অভিযানটি অত্যন্ত গোছালো ও পরিকল্পিতভাবে সম্পন্ন হয় বলে সেনাবাহিনী জানিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা এবং জননিরাপত্তা রক্ষায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে। সন্ত্রাসবাদ ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। তারা সকল নাগরিককে আহ্বান জানায়, এলাকায় সন্দেহজনক কোনো কার্যকলাপ বা ব্যক্তির ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০