বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলে অনলাইন জিডি সাধারণ ডায়েরি উদ্বোধন করেন এসপি এহসানুল কবীর। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২১ জুলাই) বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়। এখন থেকে অনলাইনে সকল ধরনের জিডি করা সম্ভব হবে।
নড়াইল সদর থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) উদ্বোধন করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। এখন থেকে নড়াইল জেলার চার থানায় সাধারণ জনগণ অনলাইনে জিডি করতে পারবে।
অনলাইন জিডি উদ্বোধন করার ফলে সাধারণ মানুষ এখন খুব সহজেই এই সেবা ব্যবহার করে হুমকি, হারানো, পারিবারিক দ্বন্দসহ এসব বিষয়েও ঘরে বসেই থানায় জিডি করা যাবে বা প্রাপ্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে পুলিশের কাছে তথ্য জানাতে পারবে।
অনলাইন জিডি করার জন্য প্রথমে গুগোল প্লে স্টোর থেকে “অনলাইন জিডি” নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইনে জিডি করা যাবে।
এই পদ্ধতিতে জিডি করার ফলে জনগণের সময় ও শ্রম সাশ্রয় হবে এবং পুলিশও দ্রুত সেবা প্রদান করতে পারবে এবং জনগনের ভীতি দুর হবে। জিডি এন্ট্রি করার পর জিডির তদন্তকারী অফিসার যিনি হবেন তার নাম ও ফোন নম্বর এসএমএস এর মাধ্যমে সেবা গ্রহনকারীর মোবাইলে জানানো হবে।
এছাড়াও, এই অনলাইন জিডি সিস্টেমের মাধ্যমে মানুষ তার আবেদন করা জিডির অবস্থা অর্থ্যাৎ ড্রাফট তদন্তাধীন ও নিস্পত্তি কোন অবস্থায় আছে তা জানতে পারবে ঘরে বসেই।
মন্তব্য করুন