বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে হাফিজুর রহমান বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন ধামরাই থানা পুলিশ।সোমবার (২১ জুলাই) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল দুপুরের দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১৫ জুলাই রাতে ধামরাইয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ঘটনায় ধামরাই থানা পুলিশের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম।
গ্রেপ্তার হাফিজুর রহমান বাবু ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বাস্তা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু মহল পরিচালনা করছেন।
ধামরাই থানা পুলিশ জানায়, ধামরাইয়ের বিভিন্ন নদীতে একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।
এই ঘটনায় গত ১৫ জুলাই ৮ জনের নাম উল্লেখসহ আজ্ঞাতদের বিরুদ্ধে ধামরাই থানা পুলিশ বাদি হয়ে মামলা করে। ধামরাইয়ের গাওতারা এলাকায় বালু উত্তোলনে জড়িত হাফিজুর রহমান বাবুকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনে জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।তিনি বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া হয়েছে।
এমন ঘটনায় পুলিশ তৎক্ষণাৎ আইনগত ব্যবস্থা নেবে। এজন্য সাধারণ জনগণকে পুলিশকে সহায়তার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য করুন