সাভারে দুই যুবককে কুপিয়ে জখম - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি
২১ জুলাই ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাভারে দুই যুবককে কুপিয়ে জখম

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের বিরুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। আহত দুই যুবককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

সোমবার (২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। এর আগে গত ২০ জুলাই সন্ধ্যার দিকে বিরুলিয়ার খাগান এলাকার সাত্তার মিয়ার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজগরা এলাকার মো. ফজল আলী শেখের ছেলে মো. শরীফুল ইসলাম (২৪) ও তার বন্ধু মো. রবিউল ইসলাম রবিন (২৫)।

অভিযুক্তরা হলেন- সাভারের চাপাইন এলাকার সরাফাত আলীর ছেলে সুজন সিকদার (৩২), সামাইর গ্রামের মৃত রুস্তম শিরালীর ছেলে আমির শিরালী (৬২), কাকাব এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৫৮), নাইরাদি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মো. তুহিন আহম্মেদ (৩২), ঋষিপাড়া এলাকার এনায়েত উল্লাহ ওরফে ফটিকসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার সাত্তার মিয়া মার্কেটের সামনে বসে রাত সাড়ে ৮টার দিকে চা পান করছিলেন ভুক্তভোগী শরীফুল ইসলাম ও তার বন্ধু মো. রবিউল ইসলাম। এসময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেল মহড়া নিয়ে ঘটনাস্থলে যায়। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই শরীফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

এসময় রবিউল ইসলাম বন্ধু শরীফুলকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। এদের মধ্যে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, এ ঘটনায় গতরাতে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০