ব্যাটারি চালিত অটো মিশুক গাড়ীর মালামাল উদ্ধারসহ ঘটনার সহিত জড়িত ০৪ জন আসামী গ্রেফতার - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
মো:কোরবান আলী রিপন, রিপোর্টার সিরাজগঞ্জ 
২১ জুলাই ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাটারি চালিত অটো মিশুক গাড়ীর মালামাল উদ্ধারসহ ঘটনার সহিত জড়িত ০৪ জন আসামী গ্রেফতার

মো:কোরবান আলী রিপন, রিপোর্টার সিরাজগঞ্জ 

২১ জুলাই ২০২৫ খ্রিঃ ডিসিষ্ট রুহুল আমিন জেলহক(২০) একজন শারীরিক প্রতিবন্ধী। সে দীর্ঘদিন যাবৎ ব্যাটারী চালিত মিশুক গাড়ী চালায়। গত ১৩/০৭/২০২৫ খ্রিঃ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় রুহুল আমিন জেলহক বাড়ী হতে ব্যাটারী চালিত মিশুক গাড়ী নিয়ে বের হয়।

রাত্রি ১০.০০ ঘটিকা পার হওয়ার পরেও বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে জেলহকের পরিবারের লোকজন বিভিন্ন স্থানসহ আত্মীয়-স্বজনের বাড়ীতে খোঁজাখুজি করে কোথাও সন্ধান পাওয়া যায় না।

পরবর্তীতে গত ১৮/০৭/২০২৫ খ্রিঃ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় ডিসিষ্ট জেলহক এর পরিবারের লোকজন লোকমুখে জানতে পারেন যে, উল্লাপাড়া থানাধীন দূর্গানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত ক্ষুদ্র মনোহরা গ্রামস্থ জনৈক মোঃ ছানোয়ার হোসেন এর গাছ বাগানের দক্ষিণ পাশে ফুলঝার নদীর মধ্যে কচুরী পানা দ্বারা ঢাকা অবস্থায় একজন পুরুষ ব্যক্তির গলায় গামছা দ্বারা মোড়ন দেওয়া অর্ধগলিত ও পোকাসহ পচন ধরা মৃত দেহ ভাঁসছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে জেলহক এর পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে মৃত দেহ দেখে রুহুল আমিন জেলহক এর মৃত দেহ বলে পরিবারের লোকজন সনাক্ত করেন।

অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা গলায় গামছা দ্বারা মোড়ন দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ব্যাটারী চালিত অটো ভ্যানটি ছিনতাই করতঃ লাশ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে গেছে। এ সংক্রান্তে ডিসিষ্ট এর বাবা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি নিয়মিত দায়ের করেন।

সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় নিবিড় পর্যবেক্ষণ করে জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস্) এর নেতৃত্বে জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, সিরাজগঞ্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম ও উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাকিবুল হাসান এর তত্বাবধানে ডিবির এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, এসআই(নিঃ)/মোঃ শারফুল ইসলাম এবং উল্লাপাড়া মডেল থানার এসআই(নিঃ)/সুমন মাহমুদ’সহ একটি চৌকস টিম গঠন করেন।

চৌকস টিমটি তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত আসামীদের সনাক্তপূর্বক আসামী ১। মোঃ হাফিজুল ইসলাম(৪০), ২। মোঃ জাকারিয়া হোসেন(৩০), ৩। মোঃ মঞ্জেল সরদার(৪০) এবং ৪। মোঃ ওমর ফারুক(২৫)’গণদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, ডিসিষ্ট রুহুল আমিন জেলহককে হত্যা করে তার ব্যাটারী চালিত অটো মিশুক গাড়ীটি ছিনতাই করে নিয়ে গিয়ে ০৪ টি ব্যাটারী, ০৩টি চাকা এবং ০২টি লোহার তৈরী সকাপ খুলে তারা আলাদা আলাদা বিক্রয় করে এবং অটো মিশুক গাড়ীর বডি উল্লাপাড়া থানাধীন বড়পাঙ্গাসী ইউনিয়নের বড়পাঙ্গাসী নদীপাড়া জনৈক মোঃ আলহাজ এর পুকুরের পানির নিচে ডুবিয়ে রাখে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে ০৪ টি ব্যাটারী, ০৩টি চাকা, ০২টি লোহার তৈরী সকাপ এবং পুকুর হতে অটো মিশুক গাড়ীর বডি উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও আসামীদের ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীগণ নিজেদের সম্পৃক্ততাসহ ঘটনার বিষয়ে লোমহর্ষক বর্ণনা দেয় এবং গ্রেফতারকৃত ০৪জন আসামীর মধ্যে ০৩জন আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০