বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে লেবু বাগানে চাষ করা দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এসময় এরশাদ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার কুশুরা ইউনিয়নের কান্টাহাটি এলাকায় একটি লেবু বাগানের পাশ থেকে গাছগুলো উদ্ধার করা হয়।
আটক এরশাদ ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কান্টাহাটি এলাকার ইমান আলীর ছেলে।পুলিশ জানায়, লোকচক্ষুর আড়ালে দীর্ঘ দিন ধরে লেবু ক্ষেতের ভেতরে দুটি গাঁজা গাছ চাষ করা হয়। বিষয়টি খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ওই বাগানে গিয়ে লেবু ক্ষেতের ভেতর থেকে গাছ দুটি উপড়ে ফেলে উদ্ধার করে।
গাছগুলো থানায় নিয়ে ধ্বংস করা হবে। এ সময় এরশাদ নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধামরাই থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় কুশুরা বিট অফিসার এসআই জিয়াউর রহমান গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কান্টাহাটি এলাকায় এরশাদ নামে এক ব্যক্তি তার লেবু বাগানের পাশে গাঁজা চাষ করছে।
এ তথ্যের ভিত্তিতে আজ দুপুরের দিকে তার বাড়ির পেছনে গিয়ে লেবু বাগানের ভেতরে পুরনো দুটি গাঁজা গাছ দেখতে পান। গাছ দুটি উপড়ে ফেলে উদ্ধার করা হয়েছে।
এছাড়া তার বাড়িতেও শুঁকনো গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে আমি নিজে ঘটনাস্থলে এসে এরশাদকে গ্রেপ্তার করি ও দুটি গাছ তার হেফাজত থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
মন্তব্য করুন