বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টায় সাভার মডেল কলেজে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
শোক সভায় কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন, পৌরনীতি ও সুশাসন বিভাগের সহকারী অধ্যাপক মনসুর আলী ও ইংরেজি বিভাগের প্রভাষক ওমর ফারুক বান্না বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন বলেন, আজ আমরা গভীর শোক ও বেদনাবিধুর এক মুহূর্তে একত্রিত হয়েছি। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েন, হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অনেকেই। নিহতদের আল্লাহ্ শহিদ হিসেবে কবুল করুন। তাদের পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে। হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধদের জন্য প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করতে হবে। যাতে করে তারা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
শোকসভা ও দোয়া মাহফিলে শিক্ষক, কর্মচারী, অভিভাবকসহ প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেন।
মন্তব্য করুন