সাজিদের মৃত্যর সুষ্ঠু তদন্ত চায় তার পরিবার: ড. নাসিরুদ্দিন মিঝি - দেশেরমুখ
ইপেপার        
শিরোনামঃ
বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাবযুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানবৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনহরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতারহাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটআশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তারমহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুকপূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়িআশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারআশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
মাওয়াজুর রহমান ইবি প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাজিদের মৃত্যর সুষ্ঠু তদন্ত চায় তার পরিবার: ড. নাসিরুদ্দিন মিঝি

মাওয়াজুর রহমান ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরুদ্দিন মিঝি বলেন, “সাজিদ হত্যার তদন্তের কার্যক্রম কত দূর এগিয়েছে তা জানার জন্য গতকাল সাজিদ আব্দুল্লাহর বাবা ও চাচা ক্যাম্পাসে এসেছিলেন।

সাজিদের বাবা বলেন আমার সন্তানের যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমার কিছু বলার নেই। তবে তার মৃত্যুর সাথে যদি কোন অপখাত জড়িত থাকে তবে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চায়।

পাশাপাশি তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রেখে সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যর সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে শনাক্ত ও বিচার করবেন। এসময় তিনি লাশ নিয়ে অপরাজনীতি না করার অনুরোধ জানায়।”

বুধবার ( ২৩ জুলাই) সকাল সাড়ে ১১টায়  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা গুলো তিনি বলেন।

এসময় উপস্থিত ছিলেন থিওলজি এ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ জাকির হোসেন, অধ্যাপক ড. আ ন ম এরশাদ উল্লাহ, শাখা বৈবিছাআ এর সমন্বয়ক এস এম সুইট,  ছাত্রশিবির সভাপতি মাহামুদুল হাসান, ছাত্রদল আহ্বায়ক শাহেদ আহমেদ, ছাত্র ইউনিয়ন সভাপতি নূর আলম সিদ্দিকী, ছাত্র আন্দোলন সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফত মজলিস সভাপতি সাদেক আহমেদ সহ সংগঠনগুলোর  নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, সাজিদের মৃত্যু বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে চোখ খুলে দিয়েছে। এই ঘটনার ফয়সালা না হওয়া পর্যন্ত আল কুরআন বিভাগ কাজ করে যাবে। আমরা শিক্ষার্থীদের সকল দাবির সাথে একমত।

তবে সকল কিছুর আগে এ ঘটনার তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যান্য দাবিগুলো আদায় করতে গিয়ে মুখ্য বিষয় যেন হারিয়ে না যায়। এ বিষয় নিয়ে যেনো কোনো ধরনের অপপ্রচার না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।

আল কুরআন বিভাগের শিক্ষার্থীদের নেতৃত্বে সকল শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করবে। সাজিদের এমন মৃত্যুতে দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও হল কতৃপক্ষের তদন্ত কমিটি এবং পুলিশ প্রশাসন কাজ অব্যাহত রাখছে।”

প্রসঙ্গত, গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা।

পরে বিকেল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি তঠন করেছে।

সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ জিয়াউর রহমান হলের ১০৯ নং রুমে থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন

হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার

হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট

আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক

পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি

আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার

১০

তীব্র গরমে রূপগঞ্জে বেড়েছে তালের শাঁসের চাহিদা

১১

‎ফরিদপুরে ৮ বিঘা জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ, ৮০ লাখ টাকা আয়ের আশা

১২

বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড ডিবির অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

১৪

মহালছড়িতে সেনা বাহিনীর সফল অভিযান: অস্ত্র ও চাঁদাবাজির সরঞ্জামসহ ইউপিডিএফ (মূল) দলের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

মাছের খামারে চাঁদা দাবি, টাকা না পেয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

১৬

মধ্যনগরে ১০১ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা

১৭

মহালছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৮

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরন

১৯

সড়কের বেহাল দশা: থমকে গেছে বরগুনা-তালতলীর যোগাযোগ ও পর্যটন সম্ভাবনা

২০