বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে সারা দেশের ন্যায় ২৪ জুলাই রোজ বৃহস্পতিবার
সরকারি ভাবে প্রাথমিক বৃত্তি ২০২৫ ইং পরীক্ষায় বৃত্তির কমিটি সিদ্ধান্ত মোতাবেক কিন্ডার গার্টেনে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এ বিষয়টি চিঠি আকারে প্রকাশিত হওয়ার পর কোমলমতি শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। ফলশ্রুতিতে দুর্গাপুর উপজেলা অন্তর্গত ১৪ টি কিন্ডারগার্টেন এক জোটে সারা বাংলাদেশের ন্যায় একসাথে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি দুর্গাপুর উপজেলা শাখা কতৃক
সকাল ১১ টার সময় মানববন্ধন কর্মসূচি শেষে বেলা ১২টার সময় উপজেলা নির্বাহী অফিসার এবং শিক্ষা অফিসারকে স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষকগণ সরকারের বৈষম্যমূলক আচরণের কথা তুলে ধরেন। শিক্ষকরা বলেন সরকারি বৃত্তি ২০২৫ কমিটি যে মনোবাসনা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন এতে করে দেশে এক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে , তারা যে বৈষম্যের স্বপ্ন এঁকেছেন তা কোনদিনই সফল হতে দেয়া যাবে না। এই বৈষম্য কেউ মেনে নেবে না। প্রয়োজনের রক্ত দিয়ে হলেও শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে আনতে হবে। সরকারি কমিটির মতে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করে তারা দরিদ্র। এই কথাটি নিতান্তই মিথ্যা কথা কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকল শ্রেণীর শিক্ষার্থীরাই পড়াশোনা করে । তাছাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে দরিদ্রতা নিরসনের জন্য প্রতিমাসে উপবৃত্তি প্রদান করেন এবং নতুন ভাবে মিড ডে মিল অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এইগুলোতে কিন্ডারগার্ডেনের বিন্দুমাত্র হিংসা নেই। তাহলে কেন আজ এই কিন্ডার গার্ডেনের কোমলমতি শিক্ষার্থীদের মনে আঘাত দেয়া হচ্ছে, কেন আজ তারা এই সরকারিভাবে মেধাযাচায়ের পরীক্ষাটি দিতে পারবে না।কেন এই বৈষম্য, তারা কি বাংলাদেশের নাগরিকের না। সরকারের কাছে আকুল আবেদন কতিপয় অসাধু লোকের কথায় আপনি এই বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বঞ্চিত করে বৈষম্য সৃষ্টি করবেন না দেশকে অস্থিতিশীল বানাবেন না।
স্মারকলিপি প্রদানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপজেলা নির্বাহী অফিসারকে জানায় আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক দয়া করে আমাদেরকে জীবনের শুরুর লগ্নে একটা বড় মেধা যাচাই মূলক পরীক্ষা না দিতে দিয়ে বৈষম্য সৃষ্টি করবেন না। আমরা আপনাদেরই সন্তান আমরা এদেশেরই নাগরিক সুতরাং এটা আমাদের প্রাপ্ত অধিকার আশা করি এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। এই বৈষম্যের জন্যই কি দেশ স্বাধীন করেছিল ছাত্ররা।
আজ বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনে স্থানীয় সকল কিন্ডার গার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রথমে সমবেত হন। উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ও আটোয়ারী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে তোড়িয়া সীমান্ত কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় মূল শ্লোগানের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন আটোয়ারী মিলেনিয়াম স্টারস স্কুলের অধ্যক্ষ রমজান আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক এমদাদুল হক, আটোয়ারী আদর্শ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ রুমী আক্তার চৌধুরী ও আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন প্রমুখ। বিক্ষোভ ও মানববন্ধন শেষে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের হাতে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
মন্তব্য করুন