বরগুনায় মা ও দুই কন্যার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রেসক্লাব
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন
হরিরামপুরে ২১ মাদক মামলার আসামী মাদকসহ গ্রেফতার
হাসপাতালে ভর্তি রোগীর নেতৃত্বে হামলা রূপগঞ্জে মুক্তিযোদ্ধাসহ আহত-৩, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট
আশুলিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বেলাল ও সম্পাদক ফারুক
পূর্ব বিরোধের জেরে সালথায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫; ভাঙচুর ৫ বসতবাড়ি
আশুলিয়ায় ডিবির অভিযানে ২৬৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়া জুয়ার আসরে অভিযানে ৭ জন পেশাদার জুয়াড়ি গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় আরও একজন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার গোজাকুড়া ও বাদলাকুড়া মানিকচাঁদ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানা পুলিশ।
নালিতাবাড়ী থানা সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে এসআই রাসেল রেহান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল গোজাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ১২০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি—মো. শফিকুল ইসলাম (৪৫) ও মো. আব্দুছ সামাদ (৩৯) কে আটক করে। অভিযানের সময় শফিকুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৩৮) গাঁজার একটি পুঁটলি নিয়ে পালিয়ে যায়।
পরে রাত সাড়ে ১১টার দিকে এসআই (নিঃ) মো. নুরুল আমিনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল বাদলাকুড়া মানিকচাঁদ পাড়া কাঁচা রাস্তার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারি জহুর আলী (৩২) কে আটক করে। এ সময় তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে ২৩ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ হাজার ৯০০ টাকা। অভিযানের সময় সাহাজুল মিয়া নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং আশপাশের এলাকায় গাঁজা ও ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন